‘ঢামেকের চিকিৎসা ব্যয়ে অনিয়ম হয়ে থাকলে তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে’

বৃহস্পতিবার, জুলাই ২, ২০২০,১:০২ অপরাহ্ণ
0
17

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান জানিয়েছেন, ঢামেকের চিকিৎসা ব্যয়ে কোনো অনিয়ম হয়ে থাকলে তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢামেক হাসপাতাল সরেজমিন পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে। 

সচিব বলেছেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসা ব্যয় তদন্ত করে দেখা হবে। এখন পর্যন্ত হোটেল থাকা-খাওয়া অন্যান্য বিল ভাউচার মন্ত্রণালয়ে পৌঁছেনি।

তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে হাসপাতালে রোগীরা কেমন আছে, চিকিৎসা সেবার সঙ্গে জড়িত চিকিৎসক-নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা কেমন আছেন, তা সরেজমিনে এসে দেখা এবং জানাই ছিল মূল উদ্দেশ্য।

উল্লেখ্য, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম ঢামেক হাসপাতাল পরিদর্শন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে