[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অবসরপ্রাপ্ত সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক দুলাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি গতকাল রাত ১১টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মারা যান।
তিনি করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন।
তিনি গত ২৭ জুলাই করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এরপর সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।


























