[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আগামী
৭ আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
পর্যায়ের সপ্তম বৈঠক। আগামীকাল (বুধবার ০৭
আগস্ট) ঢাকা ত্যাগ করবে স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খানের নেতৃত্বে বাংলাদেশের ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে যোগ
দিতে। এ তথ্য জানা গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সূত্রে ।
মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে বাংলাদেশ প্রতিনিধিদল তিন দিনের রাষ্ট্রীয় সফরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
দিল্লিতে অনুষ্ঠেয় স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে আন্তঃসীমান্ত নিরাপত্তা, সীমান্তে চোরাচালান ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন ।
৮ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ।


























