কমেছে ডেঙ্গু রোগীর সংখ্যা

বুধবার, আগস্ট ২১, ২০১৯,৯:১৮ পূর্বাহ্ণ
0
47

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ডেঙ্গু পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে দেশের বেশ কয়েকটি জেলায়। ডেঙ্গু রোগীর সংখ্যাও কমেছে হাসপাতালে। তবে কিশোরগঞ্জে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণ কিট না থাকায় ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা।

চট্টগ্রাম: চট্টগ্রামে তুলনামুলকভাবে কমেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত কয়েকদিনের চেয়ে। গত ২৪ ঘণ্টায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ৭ জন ভর্তি হওয়ায় এখন চিকিৎসাধীন আছেন ৮৫ জন ডেঙ্গু রোগী।

কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নতুন করে কোন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি। সুস্থ হয়ে ৩ জন বাড়ি ফিরে যাওয়ায়, এখন ডেঙ্গু রোগীর সংখ্যা ৮জন।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জেও আগের চাইতে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১০৪ জন ডেঙ্গু রোগী। তবে বেশিরভাগ হাসপাতালে রক্তের সেল পরীক্ষার ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়েছেন রোগীরা।

টাঙ্গাইল: টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ডেঙ্গু সনাক্ত ও চিকিৎসায় আরো ৩শ’ কীট সরবরাহ করা হয়েছে। নতুন ৮ জন ভর্তি হওয়ায় এখন ভর্তি আছেন অর্ধশত ডেঙ্গু রোগী।

নাটোর-ঠাকুরগাঁও: নাটোর ও ঠাকুরগাঁওয়েও কমেছে ডেঙ্গুর প্রকোপ। দুই জেলায় তিনজন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের বেশিরভাগ ঢাকা থেকে এসেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।


যশোর: তবে যশোরে আগের চেয়ে বেড়েছে ডেঙ্গু রোগী। নতুন ৩৫ জন ভর্তি হওয়ায়, জেলার বিভিন্ন হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছেন ১শ’ ৬৫ জন।

চাঁদপুর: চাঁদপুরে অপরিবর্তিত রয়েছে ডেঙ্গু পরিস্থিতি। এ পর্যন্ত সাড়ে ৫শ’ রোগী চিকিৎসা নিয়েছেন। নতুন ১৬ জন আক্রান্ত হওয়ায় এখনো আতঙ্কিত মানুষ।

নওগাঁ: নওগাঁ সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় খোলা হয়েছে আলাদা দুটি ইউনিট।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে