প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুদান

বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২০,৯:৫৫ পূর্বাহ্ণ
0
22

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের পক্ষ থেকে  প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রায় ২ কোটি ৮০ লাখ ৫৯ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

    গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে করোনা ভাইরাসজনিত সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে  প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস এর নিকট স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম অনুদানের চেক হস্তান্তর করেন। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল আহসান এ সময় উপস্থিত ছিলেন। 

          স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলামের এক মাসের বেতন ও স্থানীয় সরকার বিভাগ ও এর অধীনস্থ দপ্তরের  কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ  ১ কোটি ৬২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের একমাসের বেতন এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ও  এর অধীনস্থ দপ্তরের  কর্মকর্তা-কর্মচারীদর এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ ১ কোটি ১৮ লাখ ৫৯ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

          চেক হস্তান্তরের সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সংযুক্ত থেকে করোনা সংকট মোকাবিলায় ত্রাণ তহবিলে মানবিক সহায়তা প্রদানের জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে