ইতালির প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন

বুধবার, আগস্ট ২১, ২০১৯,৯:১২ পূর্বাহ্ণ
0
36

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ইতালির প্রধানমন্ত্রী গুইসেপে কন্তে পদত্যাগ করলেন। মঙ্গলবার (২১ আগস্ট) পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনির সঙ্গে মতবিরোধের জের ধরেই পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।পদত্যাগের আগে জোটের শরিক ন্যাশনালিস্ট লিগ পার্টির নেতা মাত্তেও সালভিনির তীব্র সমালোচনা করেছেন কন্তের। তিনি বলেন, সালভিনি ব্যক্তিগত ও দলীয় স্বার্থের জন্য দায়িত্বজ্ঞানহীনভাবে ইতালি রাজনীতিতে নতুন সঙ্কট তৈরি করছেন।এর আগে সালভিনি প্রধানমন্ত্রী কন্তের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন। সে সময় তিনি বলেন, তার জোটের অংশীদার ফাইভ স্টারের সঙ্গেও আর কাজ করতে পারবেন না কন্তে।

দ্য লিগ এবং বিরোধী ফাইভ স্টার মুভমেন্ট মিলে স্বতন্ত্র প্রধানমন্ত্রী হিসেবে কন্তের নেতৃত্বে দেশ পরিচালনার জন্য একটি জোট সরকার গঠন করে প্রায় এক বছর আগে। কিন্তু জোটের মধ্যে ভাঙন শুরু হল মাত্র ১৪ মাসের মধ্যেই। প্রধানমন্ত্রী কন্তের পদত্যাগপত্র গ্রহণ করেছেন ইতালির প্রেসিডেন্ট সারজিও মাত্তারেলা।

তথ্য সূত্র: বিবিসি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে