এবার কোরিয়ন ছবির হিন্দি রিমেক করছেন সোনম কাপুর

শনিবার, নভেম্বর ১৬, ২০১৯,৬:১০ পূর্বাহ্ণ
0
49

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আবারও কোরিয়ান ছবির হিন্দি রিমেক হতে যাচ্ছে বলিউডে। এখনও পর্যন্ত বলিউডে যে কয়টা কোরিয়ান ছবির রিমেক হয়েছে, সবগুলোই বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে। বলিউড পরিচালক সুজয় ঘোষ ‘দ্য ইনভিজিবল গেস্ট’-এর পর আবার একটি কোরিয়ান ছবির গল্প নিয়ে সিনেমা তৈরি করতে যাচ্ছেন। সোনম কাপুর থাকবেন এই ছবির কেন্দ্রীয় চরিত্রে। অভিনেত্রীর চরিত্রেও রয়েছে চমক।

জানা গেছে, ২০১১ সালে মুক্তি পাওয়া ‘ব্লাইন্ড’ ছবির হিন্দি রিমেক করতে চলেছেন সুজয় ঘোষ। তবে এবার আর সুজয় ঘোষকে পরিচালকের আসনে দেখা যাবে না। বরং, তাঁর পরিবর্তে সুজয়ের ঘনিষ্ঠ বন্ধু সোম মাখিজা ‘ব্লাইন্ড’-এর হিন্দি রিমেক পরিচালনা করছেন। এক্ষেত্রে ক্রিয়েটিভ প্রোডিউসারের ভূমিকায় রয়েছেন খ্যাতনামা এই বলিউড পরিচালক। নারী কেন্দ্রিক ছবি হবে এটা। ছবির গল্প এগিয়েছে একটি নারীর জীবনকে কেন্দ্র করেই। আর বলিউড অভিনেত্রী সোনম কাপুরকে সেই চরিত্রেই দেখা যাবে। ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিতে শেষবার সোনমকে দেখা গিয়েছিল। যদিও বক্স অফিসে বিশেষ সাফল্যের মুখ দেখতে পারেনি সোনম অভিনীত এই ছবি। তবে পরিচালক তথা প্রযোজক সুজয়ের ছবিতে যে খানিক ভিন্ন চরিত্র এক্সপ্লোর করার সুযোগ পাবেন অভিনেত্রী, তা বলাই বাহুল্য।

একটি সূত্র বলছে, এক দৃষ্টিহীন নারীর চরিত্রে অভিনয় করতে চলেছেন অনিলকন্যা। ক্রাইম থ্রিলার ঘরানার ছবি। অতঃপর ছবিতে রহস্য রোমাঞ্চ যে থাকবেই, তা বলাই বাহুল্য। 

এর আগে, সোনম হরর অ্যাকশন থ্রিলারে অভিনয় করেননি। কাজেই এই ছবি যে দর্শকের কাছে সোনমকে তাঁর অভিনয় দক্ষতা প্রদর্শন করার সুযোগ করে দেবে, তা বলাই যায়। নতুন ঘরানার ছবিতে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সোনম। আর প্রযোজক সুজয় ঘোষ? দৃষ্টিহীন সেই নারীর চরিত্রে তিনি বলিউডে সোনম ছাড়া অন্য কাউকে আর দেখতেই পারছেন না। উপরন্তু ‘ব্লাইন্ড’ ছবির হিন্দি রিমেক নিয়ে বেশ আশাবাদীও সুজয়। 

প্রসঙ্গত, কোরিয়ান ছবি ‘দ্য ইনভিজিবল গেস্ট’ থেকে সুজয় ‘বদলা’ তৈরি করেছিলেন। যা বক্স অফিসে বেশ হিট হয়েছিল। এবার সোনম ভিন্ন চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে, সেটাকে কতটা ফুটিয়ে তুলতে পারেন, সেটাই দেখার বিষয়। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে