হবিগঞ্জের জলসুখা গ্রামে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

শনিবার, নভেম্বর ১৬, ২০১৯,৫:৫৯ পূর্বাহ্ণ
0
38

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে জ্যোতি রাণী গোপ (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে পানিতে পড়ে। ওই গ্রামের সুবিধ গোপের স্ত্রী তিনি। গতকাল শুক্রবার বিকেলে জলসুখা পাঠুলিপাড়া গ্রামের তার বাড়ির পাশে পুকুড়ে জ্যোতি রাণী স্নান করতে গিয়ে পানিতে তলিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজির পরও দেখা মেলেনি তার। পরে মাঝ পুকুরে তার দেহ ভেসে উঠে প্রায় ২ ঘণ্টা পর। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় বাজারের এক ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। 

খবর পেয়ে আজমিরিগঞ্জ থানার এসআই জয়ন্ত কুমার তালুকদার হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এসআই জয়ন্ত কুমার তালুকদার বলেন, স্থানীয়দের মধ্যে কুসংস্কার কাজ করছে। তাদের ধারণা, প্রায় ২ শ বছরের পুরনো পুকুরের ‘জলমাল’ জ্যোতি রাণীকে টেনে নিয়ে গেছে। ময়নাতদন্ত রিপোর্ট পাবার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে