[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
না ফেরার দেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর।আজ শুক্রবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পুরান ঢাকার গেণ্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসেন।
এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে ঢাকায় আনা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন আল্লামা শফী। রাতে অ্যাম্বুল্যান্সে করে তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকালে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা মেডিক্যাল বোর্ড বসান। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দুপুরের দিকে চিকিৎসকরা তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন ১০৫ বছর বয়সী এ প্রবীণ আলেম। গত কয়েক মাসে শরীরে নানা জটিলতা দেখা দিলে একাধিকবার চট্টগ্রাম ও ঢাকার হাসপাতালে কয়েক দিন চিকিৎসা নিতে হয় আল্লামা শফীকে।


























