আইসিইউতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২০,১০:৪৬ অপরাহ্ণ
0
19

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

করোনাভাইরাসে আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে আইসিইউতে নেওয়া হয়েছে স্বাস্থ্যের অবনতি হওয়ায়।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে তাঁকে ভর্তি করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে।

গত ৪ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এত দিন তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অ্যাটর্নি জেনারেলের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে এ তথ্য নিশ্চিত করেন তাঁর চেম্বারের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ মিয়া।সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অ্যাটর্নি জেনারেল।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে