[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গতকাল সোমবার প্রকাশিত হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের ব্যাচেলর অব আর্টস (বিএ), ব্যাচেলর অব সোস্যাল সায়েন্স (বিএসএস) পরীক্ষার ফল। এ পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছর জুলাই মাসে।
চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয় ৫১ হাজার ৪৫৬ জন শিক্ষার্থী। উত্তীর্ণ শিক্ষার্থী সংখ্যা ৩২ হাজার ৮৩৮ জন। পাশের হার ৬৩ দশমিক ৮২ভাগ। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ১৮ হাজার ৯৬ জন ছাত্র এবং ১৪ হাজার ৭৪২ জন ছাত্রী। উল্লেখ্য, একই সঙ্গে বিএ/বিএসএস প্রোগ্রামের ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টার বিষয়ভিত্তিক ৩ লাখ ৩১ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে।
এ তথ্য জানানো হয় সোমবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ দপ্তর থেকে।
চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের সিজিপিএ (CGPA) bou.ac.bd এবং Semester/Detail Result- exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে। এছাড়াও SMS এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য bou<space>student ID (11 digits without any space, for example 16023810001) লিখে ২৭৭৭ এ SMS পাঠাতে হবে।


























