[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ফি সংক্রান্ত নিয়ম পরিবতর্ন করা হয়েছে পাসপোর্ট করার জন্য । বর্তমানে ভ্যাটসহ জরুরি ফি ৩ হাজার ৪৫০ টাকা ও অতি জরুরি ফি ভ্যাটসহ ৬ হাজার ৯০০ টাকা।
নতুন নিয়মে ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) পেতে হলে নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ফি ১২ হাজার টাকা এবং সর্বনিম্ন ফি তিন হাজার ৫০০ টাকা ।
এছাড়া বিদেশে দূতাবাসে যারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করবেন তাদের সর্বোচ্চ ফি ২২৫ ডলার এবং সর্বনিম্ন ফি জমা দিতে হবে ১০০ ডলার।
তবে বিদেশে দূতাবাসে শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ২২৫ ডলার এবং সর্বনিম্ন ধরা হয়েছে ৩০ মার্কিন ডলার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এ বিষয়ে গত ১লা আগস্ট একটি পরিপত্র জারি করেছে । পরিপত্রে সাধারণ, জরুরি ও অতি জরুরি এ তিনভাবে নির্ধারণ করা হয়েছে ই-পাসপোর্টের ফি।





























