করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে আরেকজনের মৃত্যু, মোট আক্রান্ত ২৪ জন

শনিবার, মার্চ ২১, ২০২০,৮:৫০ পূর্বাহ্ণ
0
185

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক জানিয়েছেন করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে আরেকজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) তিনি এ তথ্য জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আক্রান্ত আরো ৪ জন বেড়ে মোট হয়েছে ২৪ জন। বাংলাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুজন এ নিয়ে।

এর আগে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম এক বৃদ্ধের মৃত্যুর খবর দেয় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ (আইইডিসিআর) গত ১৮ মার্চ (বুধবার)।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ৫০, হোম কোয়ারেন্টাইন ১৪ হাজার আছেন। মার্চের শুরু থেকে যারা বিদেশ থেকে এসেছেন, আত্মগোপনে থাকলেও তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে বলেও তিনি জানিয়েছেন। এছাড়া মন্ত্রী বলেন, চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এবং শিগগিরই ১০০ নতুন আইসিইউ স্থাপন করা হবে। আরো ৪০০ আইসিইউ স্থাপন করা হবে পর্যায়ক্রমে। চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নার্সদের দেশে আনা হবে প্রশিক্ষণের জন্য।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে