[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
কুয়াকাটায় দুর্বৃত্তরা পর্যটন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে।শনিবার সকালে সৈকত থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ।নিহত ব্যবসায়ীর নাম হাকিম শরিফ (৫৫)। তিনি কুয়াকাটা সমূদ্র সৈকতে বসার চেয়ার ভাড়া দিতেন। কুয়াকাটা পৌর শহরের ৮নং ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকায় তার বাড়ি।পুলিশের ধারণা, শুক্রবার দিবাগত রাতের যেকোনও সময় হত্যা করা হয়েছে তাকে।শনিবার দুপুর ১২টার দিকে রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
পুলিশ জানায়, কুয়াকাটা জিরো পয়েন্ট সংলগ্ন পূর্ব পাশে সী-বিচে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সিনিয়র এএসপি জহিরুল ইসলাম জানান, উদ্ধার করা হয়েছে লাশ। তার শরীরের বিভিন্ন স্থানে রয়েছে আঘাতের চিহ্ন । তার কপাল ও পিছনে পাওয়া গেছে ক্ষত চিহ্ন । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা হত্যাকাণ্ড।পুলিশের এই কর্মকর্তা জানান ময়নাতদন্তের পর আসল রহস্য বেরিয়ে আসবে।




























