[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট দিল মনোয়ারা মনু রবিবার দিবাগত রাত দেড়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার দিবাগত রাতে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
জানা গেছে, আজ সোমবার বাদ জোহর লালমাটিয়ার বিবি মসজিদে দিল মনোয়ারা মনুর জানাজা হবে। এরপর তাকে তার সংগঠন কচি-কাঁচার মেলার কাছে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে প্রেসক্লাবে সহকর্মীদের কাছে নেওয়া হবে। এরপর তাঁকে জুরাইনে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ১৯৭৪ সাল থেকে সাংবাদিকতায় যুক্ত পাক্ষিক ‘অনন্যা’র সাবেক নির্বাহী পরিচালক ও নারী সাংবাদিক নেতা দিল মনোয়ারা মনুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিচিত সাংবাদিক মহলে।মনুর পারিবারিক সূত্র তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।


























