রাজধানীসহ সারাদেশে আরও ৩ দিন বৃষ্টি হতে পারে

শনিবার, জুলাই ২৭, ২০১৯,৭:৪৭ পূর্বাহ্ণ
0
27

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরও তিনদিন । সেই সঙ্গে অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও  আশঙ্কাও রয়েছে ভূমিধসের।

এ তথ্য জানা গেছে আবহাওয়া অধিদফতর সূত্রে ।বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূলীয় এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবেই এমনটা ঘটবে বলে ওই সূত্র জানিয়েছে ।সমুদ্র উত্তাল হওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে  বহাল রয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত।

শনিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালণশীল মেঘমালা তৈরিও অব্যাহত রয়েছে।এতে উপকূলীয় এলাকা, বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া ।উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে বলা হয়েছে সাবধানে চলাচল করতে ।

এদিকে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি ।সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে