রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধুর শপথ গ্রহণ স্মরণে ডাকটিকেট অবমুক্ত

মঙ্গলবার, জানুয়ারি ২৬, ২০২১,১:০০ অপরাহ্ণ
0
91

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শপথ গ্রহণের দিন ২৫ জানুয়ারি। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন ও দায়িত্বভার গ্রহণ করেন। দিবসটি স্মরণে ডাক অধিদপ্তর স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করেছে।

          ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গতকাল তাঁর দপ্তরে দশ টাকা মুল্যমানের একটি স্মারক ডাকটিকেট ও দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত এবং ৫ টাকা মূল্যমানের ডাটাকার্ড প্রকাশ করেন। এই উপলক্ষ্যে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

          স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম পরবর্তীতে ঢাকা জিপিও এর ফিলাটেলিক ব্যুরো ও অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘরসহ দেশের সকল ডাকঘর থেকে বিক্রি করা হবে। উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি জিপিওতে বিশেষ সিলমোহরের ব্যবস্থা রাখা হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে