মিছিলে বিএনপি নেতাকর্মীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০১৯,৯:০৪ পূর্বাহ্ণ
0
35

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীরা সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নিয়েছেন। এসময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে উচ্চ আদালতের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে সংগঠিত হয়ে সুপ্রিম কোর্টের সামনে এসে অবস্থান নেন। সেখানে সড়কে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ এসে বাধা দিলে উভয়পক্ষে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে ওই এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীরা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে