১১ দফা দাবিতে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট পালন

বুধবার, জুলাই ২৪, ২০১৯,৫:১৭ পূর্বাহ্ণ
0
46

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ভাতা বাড়ানো, শ্রমিক নির্যাতন ও চাঁদাবাজি বন্ধসহ নৌযান শ্রমিক ফেডারেশন ১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে । এতে ঢাকা-বরিশাল ও ঢাকা-চাঁদপুর রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২৪ জুলাই) ভোর থেকে বন্ধ রয়েছে চাঁদপুর-ঢাকা ও চাঁদপুর-নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন নৌরুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল।  টার্মিনালে লঞ্চ না পেয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
লঞ্চ শ্রমিকরা জানান, ২০১৫ সালে শ্রমিকদের ১৫ দফা দাবি অমীমাংসিত থাকায় এবং ভাতা বাড়ানো, নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধ না হওয়ায় গতরাত থেকে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে এ ধর্মঘট পালন করা হচ্ছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে