ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরএফএল কোম্পানির কর্মকর্তা নিহত

শনিবার, সেপ্টেম্বর ৭, ২০১৯,৮:৫৪ পূর্বাহ্ণ
0
73

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গাজীপুরে আরএফএল কোম্পানির এক কর্মকর্তা নিহত হয়েছেন ছিনতাইকারীর ছুরিকাঘাতে। এ ঘটনা ঘটে শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে টঙ্গীতে। পুলিশ ও তার সহকর্মীরা জানান, নাটোর থেকে অফিসের একটি সভায় যোগ দিতে কলেজগেট নামেন কামরুল ইসলাম। এসময় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।

তাকে ছুরিকাঘাত করে মোবাইল, ল্যাপটপ ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায় তারা। সকালে মৃত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেলের মর্গে পাঠায়। নিহত কামরুল আরএফএল কোম্পানির জোনারেল ম্যানেজার হিসেবে সিলেটে কর্মরত ছিলেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে