[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ চিকিৎসা ফলোআপ শেষে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছেছেন।
বিদেশে থাকাকালীন অনলাইনের মাধ্যমে অর্থমন্ত্রী সার্বক্ষণিক দফতরের সঙ্গে যোগাযোগ রেখেছেন, দৈনন্দিন কাজকর্ম সম্পাদন করেছেন এবং ভার্চুয়াল বিভিন্ন সভায় অংশগ্রহণ করেছেন। আজ থেকে তিনি নিয়মিত দাপ্তরিক কাজকর্ম শুরু করবেন বলে আশা ব্যক্ত করেন।

























