ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু রোগ নির্ণয় ও পরামর্শ কেন্দ্র চালু

বুধবার, জুলাই ৩১, ২০১৯,৬:৫৩ পূর্বাহ্ণ
0
99

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে  চালু করা হয়েছে ‘বিনামূল্যে ডেঙ্গু রোগ নির্ণয় ও পরামর্শ কেন্দ্র’।আজ বুধবার সকাল সাড়ে ৯টায়  উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ কেন্দ্র চালু করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টসের (বিএসিবি) যৌথ উদ্যোগে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাবি উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আতঙ্কিত হয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ  হাতে নিয়েছে কর্মসূচি। যখন আমাদের বলা হলো ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য আমাদের মেডিকেল সেন্টারে সুযোগ আছে, তাৎক্ষণিকভাবে আমরা এটি চালু করার সিদ্ধান্ত নিয়েছি । এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি, ফগার মেশিন পুরো ক্যাম্পাসে মশা নিধন কর্মসূচি ও হলগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়েছে। এখন থেকে নির্ণয় (ns1) করা যাবে ডেঙ্গু রোগ ।

বিএসিবির সভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এমরান কবির চৌধুরী সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. জেবা ইসলাম সেরাজ, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হুমায়ুন কবির।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে