আলফা চট্টগ্রামে প্রদর্শিত হবে ২৮ এবং ২৯ শে জুন

বৃহস্পতিবার, জুন ২৭, ২০১৯,১২:৪৬ অপরাহ্ণ
0
52

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বরেণ্য পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর পরিচালিত চলচ্চিত্র আলফা আগামী ২৮ এবং ২৯ শে জুন থিয়েটার ইন্সটিটিউট, চট্টগ্রামে প্রদর্শিত হবে। উল্লেখ্য এটি নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত তৃতীয় চলচ্চিত্র। এর আগে তিনি একাত্তরের যীশু এবং গেরিলা নামের মুক্তিযুদ্ধভিত্তিক দুটি চলচ্চিত্র নির্মাণ করেন।

ইতিমধ্যে আলফা আসন্ন সার্ক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে। তৃতীয় বিশ্বের একজন শহুরে নাগরিককে কেন্দ্র করে গড়ে উঠেছে আলফার কাহিনী। যান্ত্রিক শহরের বাস্তবতার সাথে মানিয়ে নেয়া এবং অন্তর্দ্বন্দ্বে বেঁচে থাকা এক চিত্রশিল্পীর জীবন-ই আলফার মূল উপজীব্য।

আলফা’র মূল চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রামের অভিনয়শিল্পী আলমগীর কবির। এছাড়া অন্যান্য চরিত্রে আভিনয় করেন দোয়েল ম্যাশ, এটিএম শামসুজ্জামান, হীরা চৌধুরী, ইশরাত নিশাত প্রমুখ।

উল্লেখ্য, চট্টগ্রামে ইনডিপেনডেন্ট রিসার্স সেন্টার ফর ফিল্ম অ্যান্ড ভিজুয়াল কালচারের আয়োজনে আলফা প্রদর্শিত হবে। প্রদর্শনীর সময় ২৮শে জুন শুক্রবার সকাল ১১টা, বিকেল ৫টা এবং সন্ধ্যে ৭টা এবং ২৯ শে জুন শনিবার সকাল ১১টা, বিকেল ৩টা, বিকেল ৫টা এবং সন্ধ্যা ৭টা। টিকেট অনুষ্ঠানস্থলে পাওয়া যাবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে