[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সানি লিওন বলিউডে নিজের শক্ত অবস্থান করে নিয়েছেন। হিন্দি সিনেমার বাজারে বেশ কিছু সিনেমা দিয়ে নিজেকে তিনি জনপ্রিয় করে তুলেছেন। তার অভিনয়ের কথাও শোনা যাচ্ছে ভারতের আরও কিছু ভাষার সিনেমায়। এবার কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে তাকে দেখা গেল।তিনি কোনো কলকাতার সিনেমায় অভিনয় করছেন না। একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে তাকে দেবের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে।
‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’ এর গ্র্যান্ড ফাইনালে বিচারকের আসনে আছেন দেব। সেখানে বিশেষ অতিথি হিসেবে দেখা দেবেন বেবি ডল সানি। শোটির কর্তৃপক্ষ দর্শকের জন্য চমক হিসেবে দুজনকে একমঞ্চে হাজির করছে।
‘কী করে তোকে বলব’ গানের তালে দেবের সঙ্গে সানি পারফর্ম করবেন। দেব তার ফেসবুকে প্রকাশ করেছেন সেই নাচের ঝলক। দেবের ভক্তরা সেসব ছবি ভাইরাল করে দিয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চ্যানেলের পক্ষ থেকে একটি প্রোমো পোস্ট করা হয়েছে। তা দেখে নেট-নাগরিকদের চোখ কপালে উঠেছে।
বেবি ডল সানি লিওনি ও সুপারস্টার দেবের রোম্যান্স গ্র্যান্ড ফাইনালের মঞ্চে এক অন্যতম আকর্ষণ হতে চলেছে। হেলেন আর রেমো ডি’সুজাও থাকছেন অতিথি বিচারক হিসেবে।































