ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা

মঙ্গলবার, মে ১২, ২০২০,৫:২৯ অপরাহ্ণ
0
28

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি নির্দেশনা প্রতিপালনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ধানমন্ডি, ফার্মগেট, কাওরান বাজার, মিরপুর, মোম্মাহাদপুর, রমনা, লালবাগ, যাত্রাবাড়ী, কোতোয়ালিসহ বিভিন্নস্থানে লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে।

এ সময় সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ও উপজেলাগুলোতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৩২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৭০টি মামলা এবং ১ লাখ ৫৮ হাজার ৭০০ শত টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা জেলা পুলিশ সহায়তা করে।

এ ছাড়া ৩৩৩ ও মেসেজে প্রাপ্ত অনুরোধের প্রেক্ষিতে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাতে ১৮০টি, দোহার উপজেলাতে ১১০টি পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। টিসিবির বিক্রয়কেন্দ্রগুলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলে জানানো হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে