[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ বুধবার (২৭ নভেম্বর) সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শহীদ ডা. সামছুল আলম মিলনের সমাধিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় টি এস সি চত্বরে স্থাপিত শহীদের স্মৃতিস্তম্ভে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড কামরূল আহসান, কেন্দ্র্রীয় কমিটির সদস্য কমরেড আমিরুল হক আমিন, কমরেড মোস্তফা আলমগীর রতন, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়, কমরেড তৌহিদুর রহমান, কমরেড মুতাসিম বিল্লাহ সানী, কাজী মাহমুদুল হক সেনা, কমরেড ওমর ফারুক সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
পুষ্পার্ঘ অর্পণ শেষে শহীদ ডা. সামছুল আলম মিলনের প্রতি পার্টির পক্ষ থেকে রেড স্যালুট জানানো হয়।





























