করোনা সংক্রামণরোধে রাজধানীতে জীবাণুনাশক পানি ছিটানো হচ্ছে

শনিবার, মার্চ ২৮, ২০২০,৭:৪৬ পূর্বাহ্ণ
0
18

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

করোনাভাইরাসের বিস্তার ও সংক্রামণরোধে ঢাকা শহরের রাস্তাঘাটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকৌশল বিভাগের ০৮টি গাড়িতে করে ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক পানি ছিটানো হচ্ছে। রাজধানী ঢাকার উত্তরা কুয়েত মৈত্রী হসপিটাল এলাকা, আশকোনা, সেক্টর ১১ ও অন্যান্য এলাকা, নর্দা ও খিলখেত এলাকা, মিরপুর ০১, ০৭, ১০, ১৩, ১৪ ও অন্যান্য পার্শ্ববর্তী এলাকা, মিরপুর টোলারবাগ, আগারগাঁও তালতলা,
৬০ ফিট এলাকা, কল্যাণপুর, মডেল একাডেমী এলাকা, বনানী, গুলশান  ও পার্শ্ববর্তী এলাকা, বসুন্ধরা  পার্শ্ববর্তী এলাকা ও মোহাম্মদপুর কলেজ গেট এলাকাগুলোতে এই জীবাণুনাশক পানি ছিটানো হচ্ছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার তথা প্রশাসন, জনপ্রতিনিধিরা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠন সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিতে রাতদিন কাজ করে যাচ্ছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে