ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে রাশফোর্ডকে

মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২০,৬:১৮ পূর্বাহ্ণ
0
123

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ তারকা মার্কাস রাশফোর্ড পিঠের ইনজুরির কারণে অন্তত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন। নইউ’র কোচ ওলে গানার সুলশার এই তথ্য নিশ্চিত করেছেন ম্যা।

গত বুধবার উল্ফসের বিপক্ষে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলতে নেমে ১৫ মিনিটও মাঠে থাকতে পারেননি রাশফোর্ড। একই কারণে রবিবার লিভারপুলের বিপক্ষে ২-০ গোলের পরাজয়ের ম্যাচেও তিনি অনুপস্থিত ছিলেন। এ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচের পর সুলশার বলেছেন, আগামী ছয় সপ্তাহের আগে রাশফোর্ড মাঠে ফিরতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে। 

রাশফোর্ডের ইনজুরিতে হতাশা প্রকাশ করেছেন ইংল্যান্ডের ম্যানেজার গ্যারেথ সাউথগেট। ইতিমধ্যেই ইনজুরিতে আক্রান্ত হয়ে কয়েক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন দলীয় অধিনায়ক ও টটেনহ্যাম স্ট্রাইকার হ্যারি কেন হ্যামস্ট্রিং।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে