করোনার কারণে স্থগিত হয়েছে যেসব চাকরির পরীক্ষা

বুধবার, মার্চ ১৮, ২০২০,৮:৪৮ পূর্বাহ্ণ
0
47

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সারাবিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও করোনা ভাইরাসের জন্য বিভিন্ন অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে বেশ কিছু চাকরির পরীক্ষাও স্থগিত করা হয়েছে। 

পিএসসির পরীক্ষা স্থগিত

আগামী ৩১ মার্চ পর্যন্ত সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যান্সডকের লিখিত পরীক্ষা স্থগিত

বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টারের প্রথম শ্রেণির সায়েন্টিফিক অফিসার ও অ্যাকাউন্টস অফিসার পদের নিয়োগ পরীক্ষার তারিখ আগামী ২০ মার্চ নির্ধারিত ছিল। তবে করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য ঝুঁকি এড়াতে লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে ব্যান্সডকের ওয়েবসাইটে জানানো হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পরীক্ষা স্থগিত।

২০ মার্চ অনুষ্ঠিতব্য তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

তুলা উন্নয়ন বোর্ডের পরীক্ষা স্থগিত

তুলা উন্নয়ন বোর্ডের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১১ ক্যাটাগরির পদে ৭০ জনকে নিয়োগের আগামী ২০ মার্চ ও ২৭ মার্চ অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের কারণে বিভাগীয় বাছাই/নির্বাচন কমিটির সভায় সাময়িকভাবে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।

সড়ক ও জনপথ অধিদফতরের স্বাস্থ্য পরীক্ষা স্থগিত

সড়ক ও জনপথ অধিদফতরে নিরাপত্তা প্রহরী (সিকিউরিটি গার্ড) নিয়োগের স্বাস্থ্য পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১৮ ও ১৯ মার্চ পদটিতে আবেদনকারীদের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে