
[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
তারকা ফুটবলার নেইমার দলে নেই। কিন্তু ব্রাজিল দলে তা কোনভাবেই প্রভাব ফেলেনি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কোপা আমেরিকার প্রথম ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েই শুরু করলো ।
নেইমার না থাকলেও তার অভাব মোটেই বুঝতে দেননি ফিলিপে কুতিনহো । নিজেই দলকে দিয়েছেন জয়ের আভাস জোড়া গোল করে । বাংলাদেশ সময় শনিবার সকালে কোপার উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত শুরু করে সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে তিতের দল।
আক্রমণাত্মক ও ছন্দের ব্রাজিলকে কোপার ৪৬তম আসরের প্রথম ম্যাচেই দেখা গেছে। প্রতিপক্ষকে দারুণ চাপে রাখে স্বাগতিকরা ম্যাচের শুরু থেকেই। যদিও প্রথম দিকেই একাধিক গোলের সুযোগ হারায় তারা। দুই দলকে প্রথমার্ধ গোল শূন্যভাবেই শেষ করতে হয়।
তবে স্বাগতিকরা দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটেই গোলের দেখা পায়। বার্সেলোনা মিডফিল্ডার কুতিনহো সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন। ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি বলিভিয়ার মিডফিল্ডার আদ্রিয়ান জুসিনোর হাতে বল লাগলে ।
দ্বিতীয় গোল উদযাপনে মেতে ওঠে ব্রাজিল তিন মিনিট পর । ডান দিক থেকে ফিরমিনোর দারুণ ক্রস ছোট ডি-বক্সে ফাঁকায় পেয়ে কুতিনহো অনায়াসে হেডে গোলটি করেন।
দারুণ শটে দলের স্কোর ৩-০ করেন বদলি নামা এভারটন ৮৫তম মিনিটে । তিন গোলের বড় জয় নিয়েই ব্রাজিল মাঠ ছাড়ে ।






























