স্বদেশী বিল্লালকে হারিয়ে স্নুকার চ্যাম্পিয়নশিপে বিজয়ী পাকিস্তানের আসজাদ

শনিবার, সেপ্টেম্বর ৭, ২০১৯,৬:০৯ পূর্বাহ্ণ
0
42

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

প্রথম শেখ কামাল মেমোরি সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়েছেন পাকিস্তানের আসজাদ ইকবাল। ফাইনালের জমজমাট লড়াইয়ে ৭-৬ ফ্রেমে তিনি হারান স্বদেশী মোহাম্মদ বিল্লালকে।

১ সেপ্টেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নেয় এশিয়ার ১২ প্রতিযোগী। যেখানে ভারতের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় স্বাগতিক বাংলাদেশ। সেমিতে ভারতের দুই খেলোয়াড়কে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান। বাংলাদেশ ফাইনালে খেলতে না পারলেও টুর্নামেন্টের সেরা ইমার্জিং খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের এমএম সিদ্দিক।ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। প্রথম আসরে চ্যাম্পিয়ন হতে পারায় দারুণ খুশি আসজাদ ইকবাল।

আসজাদ ইকবাল বলেন, ফাইনালের শেষ পর্ব পর্যন্ত নিশ্চিত ছিলাম না আমি জিতব। প্রথম আসরে চ্যাম্পিয়ন হতে পারাটা স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশে খেলতে পারাটা খুব উপভোগ করেছি। এখানকার খেলোয়াড়দের মেধা কাজে লাগালে ভালো করবে 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে