নিয়ম না মানায় ঢাবির ৫ শিক্ষককে চাকরিচ্যুত

শনিবার, নভেম্বর ৩০, ২০১৯,৮:২৬ পূর্বাহ্ণ
0
69

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিদেশে উচ্চ শিক্ষার জন্য নেয়া শিক্ষা ছুটির সময় পার হলেও বারবার তাগাদা দেয়ার পরও বিভাগে যোগদান না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচ শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া চাকরিচ্যুত করা হয় দুই কর্মচারীকেও। গত বুধবার (২৯ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

চাকরিচ্যুত শিক্ষকরা হলেন- গণিত বিভাগের সহকারী অধ্যাপক সানোয়ার উদ্দীন আহমেদ, ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মুজিবুল কবির, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা জাহান, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল শামসুজ্জামান, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রভাষক আয়েশা জামান।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘ওইসব শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু তারা নির্দিষ্ট সময়ে ফিরে আসেননি। বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে না চললে কারও এখানে থাকা উচিত নয়।’ চাকরিচ্যুত দুই কর্মচারীর মধ্যে একজন প্রকৌশল দপ্তরের পিয়ন কাম গার্ড অজিত চন্দ্র ভৌমিক। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছিল এবং অন্যজন পরিবহন দপ্তরের উচ্চমান সহকারী মোহাম্মদ কামরুজ্জামান। তার বিরুদ্ধে ছিল বিশ্ববিদ্যালয়ের নিয়ম অমান্য করে অফিসে অনিয়মিত থাকার অভিযোগ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে