ভালুকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

রবিবার, জুলাই ৭, ২০১৯,১১:৩৬ পূর্বাহ্ণ
0
52

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ময়মনসিংহের ভালুকায় ৮ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মডেল থানা পুলিশ শরিফুল ইসলাম (২৪) নামের আটক করেছে এক মাদরাসা শিক্ষককে । 

এ ঘটনা ঘটে রবিবার সকালে উপজেলার পাড়াগাঁও বড়চালা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাড়াগাঁও বড়চালা গ্রামে অবস্থিত নুরানী মাদরাসায় নিয়োগ দেয়া হয় সম্প্রতি মাওলানা শরিফুল ইসলাকে । ওই শিক্ষক প্রতিদিন মাসজিদের বারান্দায় শিশুদের পড়ান। রবিবার সকালে বৃষ্টির কারণে ছাত্র ছাত্রী কম আসায় মসজিদের কাছের মৃত ইসমাইলের শিশুকন্যা (৭) ও শারীরিক প্রতিবন্ধী বাবুলের শিশুকন্যা (৮) পড়তে যায়। এ সময় ওই শিক্ষক ধর্ষণের চেষ্টা চালায় এক শিশুকে (৮) । পরে মৃত ইসমােলের শিশুকন্যা বাড়িতে গিয়ে বিষয়টি অভিভাবকদের জানালে এলাকাবাসী ও অভিভাবকগণ আটক করে ওই শিক্ষককে  পুলিশে সোপর্দ করে।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মাজাহারুল ইসলাম জানান,শিক্ষকে আটক করা হয়েছে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় । 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে