আবরার হত্যার ঘটনায় ছাত্রদলের ২ দিনের কর্মসূচি

মঙ্গলবার, অক্টোবর ৮, ২০১৯,৪:৩১ পূর্বাহ্ণ
0
24

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় বুয়েটছাত্র আবরারকে পিটিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- বুধবার (৯ অক্টোবর) দেশব্যাপী সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এবং আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) দেশব্যাপী সব থানা, পৌর ও কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

সংগঠনটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল তাদের ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালন করার আহ্বান জানান। বিবৃতিতে নেতারা মরহুম আবরারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক বিহব্বল পরিবার ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আবরারের হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রোববার (৬ অক্টোবর) রাতে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। সোমবার ভোরে শের-ই-বাংলা হলের প্রথম ও দ্বিতীয় তলার সিঁড়ির মধ্যবর্তী জায়গায় আবরারের নিথর দেহ পাওয়া যায়। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল।আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের লেভেল-২ এর টার্ম ১ এর ছাত্র ছিলেন। তিনি শের-ই-বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। তার বাড়ি কুষ্টিয়া শহরে। কুষ্টিয়া জেলা স্কুলে তিনি স্কুলজীবন শেষ করে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে