[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রান না পাওয়ায় নিজেকে শাস্তি দিলেন স্টিভেন স্মিথ। শাস্তি হলো- টিম বাস এড়িয়ে স্টেডিয়াম থেকে টিম হোটেলে দৌড়ে আসা! আর ম্যাচ শেষে এই কাজটিই করলেন বর্তমানে টেস্ট সেরা এই ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। জানা গেছে, পাকিস্তানের বিপক্ষে জেতা প্রথম টেস্টে এক ইনিংসেই ব্যাট করেন স্মিথ। কিন্তু তিনি মাত্র ৪ রানেই বিদায় নেন। পার্ট টাইমার বোলার হিসেবে উইকেটও পাননি। অবশ্য অন্যদের দৃঢ়তায় অস্ট্রেলিয়া ইনিংস ও ৫ রানের জয় করে।
ম্যাচ শেষে বিবেকের তাড়না থেকেই টিম বাস মিস করেন স্মিথ। এরপর স্টেডিয়াম থেকে হোটেল পর্যন্ত ৩ কিলোমিটার পথ দৌড়ে পাড়ি দেন এই অজি ক্রিকেটার। পরে এ বিষয়ে স্মিথ বলেন, ‘বড় ইনিংস খেললে যেভাবে নিজেকে বাহবা দেই, একইভাবে রান না পেলে নিজেকে শাস্তিও দেই আমি। রান না পেলে আমি দৌড়াই, জিমে যাই বা অন্য কিছু করি।’































