[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলকাতায় আজ রাতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। ইতিমধ্যেই প্রথম অর্ধের খেলা শেষ হয়েছে। প্রথম থেকেই ডিফেন্সিভ খেলা বাংলাদেশ ধীরে ধীরে আক্রমণে যায়। ম্যাচের ৪১তম মিনিটে আসে সাফল্য। ২২ নম্বর জার্সিধারী রাইট উইঙ্গার সাদ উদ্দিনের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় বাংলাদেশ। লম্বা বল ভাসিয়েছিলেন জামাল ভুঁইয়া। গুরপ্রীত বলের ফ্লাইট মিস করেন। সাদউদ্দিন হেড থেকে গোল করেন।
ম্যাচের ৩ মিনিটে সুনীল ছেত্রী চকিতে শট নিয়েছিলেন বাংলাদেশের গোল লক্ষ্য করে। গোলকিপার রানা বল ধরে ফেলেন। ২৫ মিনিটে ফ্রি কিক পেয়েও সেটা কাজে লাগাতে ব্যর্থ হয় ভারত। ৩১ মিনিটে গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু জালের বাইরে দিয়ে যায় দুর্বল কিক। ৩৪ মিনিটে রাহুল ভেকের লম্বা থ্রো থেকে ব্যাক হেড করেছিলেন মনবীর। আবারও ত্রাতা হন রানা। তিনি দারুণ ক্ষিপ্রতায় সেই বল বাঁচান।
সাম্প্রতিক কালে বাংলাদেশ হারাতে পারেনি ভারতকে। ২৮ বছর আগে কলম্বো সাফ গেমসের গ্রুপ পর্বে ভারতকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। যদিও তারপর ভারতের ফুটবল এগিয়ে গেলেও বাংলাদেশ তলানিতেই থেকে গেছে। এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের থেকে ৮৩ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ সর্বশেষ ২০১৪ সালে ভারতের বিপক্ষে খেলেছে। ওই ম্যাচে সুনীল ছেত্রীর জোড়া গোলে ম্যাচ ১-১ ড্র করেছিল ভারত।































