বার্সেলোনায় ৩টি শর্তে ফিরতে চলেছেন নেইমার

রবিবার, জুন ২৩, ২০১৯,৭:৪৯ পূর্বাহ্ণ
0
36

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

জল্পনা চলছিল। সব ঠিকঠাক থাকলে খুব শিগরিই পুরানো ক্লাব বার্সেলোনায় ফিরতে চলেছেন নেইমার।

জানা গেছে, ধর্ষণের অভিযোগ, চোট, খারাপ ফর্মের জন্য এই ব্রাজিলীয় তারকাকে রাখতে রাজি নয় পিএসজি। তার এই অসময়ে পাশে দাঁড়িয়েছেন লিওনেল মেসি। তাঁর উদ্যোগেই নেইমার ফের বার্সেলোনায় ফিরতে চলেছেন।

সূত্রের খবর, ট্রান্সফার নিয়ে নেইমারকে মোট ৩টি শর্ত দিয়েছিল বার্সা। প্রথম, বর্তমান পারিশ্রমিক কমাতে হবে, দ্বিতীয়, দুই বছর আগের লয়্যালটি বোনাসের দাবি ত্যাগ করতে হবে এবং তৃতীয়, বার্সেলোনা ছেড়ে যাওয়া তাঁর ভুল সিদ্ধান্ত ছিল-এ কথা প্রকাশ্যে ঘোষণা করতে হবে নেইমারকে। সেইসঙ্গে প্রকাশ্যে ফের দলে ফেরার ইচ্ছা প্রকাশ করতে হবে তাকে ।

ইতোমধ্য এই তিন শর্তে নেইমার হ্যাঁ বলে দিয়েছেন বলে দাবি ব্রাজিলের ম্যাগাজিন ‘স্পোর্টস’ এর। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে