এবারের বিপিএলে দল পায়নি যে তারকা ক্রিকেটাররা

সোমবার, নভেম্বর ১৮, ২০১৯,৭:১৪ পূর্বাহ্ণ
0
25

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গতকাল রবিবার বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেল। দলগুলো ড্রাফট থেকে চাহিদা অনুযায়ী খেলোয়াড় বেছে নিয়েছে। তবে অনেক তারকা ক্রিকেটার দল পাননি। অবশ্য তারা এখনো দল পাওয়ার আশা রাখতে পারেন। কারণ আরও কয়েকজন খেলোয়াড়কে দলে ভেড়াতে পারবে সবগুলো দলই। তার জন্য অবশ্যই খেলোয়াড়কে ড্রাফট তালিকায় থাকতে হবে।

জানা গেছে, দল না পাওয়ার তালিকায় সবার আগে আছেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এবার কোনো দলই পাননি। তার মত দল পাননি নিয়মিত ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফর্মার শাহরিয়ার নাফীস। এমনকি দল পাননি জাতীয় দলের সদস্য সাদমান ইসলাম ও এবাদত হোসেনও। এ ছাড়াও ওপেনিং ব্যাটসম্যান মেহেদী মারুফ ও অলরাউন্ডার জিয়াউর রহমানকে দলে নেয়নি কেউ। 

তা ছাড়াও প্লেয়ার ড্রাফটে দল পাননি বোলারদের মধ্যে আব্দুর রাজ্জাক, নাঈম ইসলাম, মার্শাল আইয়ুব, জুবায়ের হোসেন লিখন। যদিও এবারের বিপিএলে লেগ স্পিনারদের প্রাধান্য দেওয়ার কথা বলা হলেও লিখনকে নেয়নি কেউই।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে