যত চাপ থাকুক সড়ক পরিবহন আইন বাস্তবায়ন হবে: কাদের

সোমবার, নভেম্বর ১৮, ২০১৯,৭:২৭ পূর্বাহ্ণ
0
28
ফাইল ছবি

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন যত চাপ থাকুক সড়ক পরিবহন আইন বাস্তবায়ন হবে। তবে নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগে কোনো প্রকার বাড়াবাড়ি না হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। ইতোমধ্যেই আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট কার্যক্রম শুরু করেছে।

আজ সোমবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী একথা বলেন।

কোনো প্রকার ধর্মঘট, বন্ধ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়ে মন্ত্রী পরিবহন মালিক-শ্রমিকদের নতুন আইন মেনে চলার অনুরোধ করেছেন। ওবায়দুল কাদের আরো জানান আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে