সায়েন্স ল্যাব এলাকায় বোমা বিস্ফোরণ, ২ পুলিশ আহত

রবিবার, সেপ্টেম্বর ১, ২০১৯,৪:৪২ পূর্বাহ্ণ
0
33

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দুই পুলিশ সদস্য আহত হয়েছেন রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বোমা বিস্ফোরণে। এ ঘটনা ঘটে গতকাল শনিবার রাত সোয়া নয়টার দিকে। তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি কে বা কারা হামলা চালিয়েছে।

আহত দুই পুলিশ সদস্য হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন (৩৫) ও কনস্টেবল আমিনুল (৪০)। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া। আহত দুই পুলিশ সদস্য কোন থানার তা এখনো জানা যায়নি।

এএসআই শাহাবুদ্দিন বোমা বিস্ফোরণে দু পায়ে আঘাত পেয়েছেন। আর কনস্টেবল আমিনুল হাতে আঘাত পেয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত দুই পুলিশ সদস্যকে।

ডিএমপির ধানমন্ডি অঞ্চলের উপকমিশনার আবদুল্লাহেল কাফি বলেন, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের প্রটোকলের দায়িত্বে ছিলেন এ ঘটনায় আহত এএসআই শাহাবুদ্দিন। সোয়া নয়টার দিকে মন্ত্রীর গাড়ি শাহবাগের দিক থেকে সায়েন্স ল্যাব মোড় হয়ে ধানমন্ডির দিকে যাচ্ছিল। ওই এলাকায় যানজট থাকায় এএসআই শাহাবুদ্দিন বিষয়টি নিয়ে সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলতে যান। এ সময় ওই হামলার ঘটনা ঘটে সেখানে পুলিশ বক্সের সামনে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে