প্রচারের শেষ দিনে ব্যস্ত সময় কাটিয়েছেন উপনির্বাচনের প্রার্থীরা

বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০১৯,৫:২২ পূর্বাহ্ণ
0
52

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ সকাল ৮টায় শেষ হয়েছে রংপুর-৩ উপনির্বাচনের প্রচার-প্রচারণা। তাই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন প্রার্থীরা। ভোটারদের সমর্থন আদায়ে দিচ্ছেন নানা প্রতিশ্রতি।

সময় ঘনিয়ে আসায় দিনরাত ব্যস্ততা তাদের। বুধবার (২ অক্টোবর) সকাল থেকে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে। জাতীয় পার্টির বিদ্রোহীপ্রার্থীও বসে নেই। রংপুর-৩ আসনে আগামী ৫ই অক্টোবর ভোটগ্রহণের কথা রয়েছে।

নির্বাচনে চার লাখ ৪১ হাজার ৬৭১ জন মোট ভোটার। ভোটগ্রহণ নির্বিঘ্ন রাখতে সবধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে রংপুর-তিন আসন শূন্য হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে