[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আমেরিকান এয়ারলাইন্স চলতি বছরের ২৩ ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট বাতিল অব্যাহত রেখেছে বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের। এ সময়ের মধ্যে দৈনিক ১শ’ ৪০ টি করে ফ্লাইট বাতিল করবে আমেরিকান এয়ারলাইন্স বোয়িংয়ের সেভেন থ্রি সেভেন মডেল। এর আগে ফ্লাইট বাতিলের পরিকল্পনা ছিলো ২ নভেম্বর পর্যন্ত।
এ বোয়িংয়ের এই মডেলের বিমানের চলাচল বাতিল করেছে অনেক এয়ারলাইন্স ইন্দোনেশিয়া আর ইথিওপিয়ায় বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনার পর। কবে নাগাদ এ মডেলের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ তা এখনো অজানা। তবে বোয়িং কর্তৃপক্ষের প্রত্যাশা ২০২০ সালের জানুয়ারি থেকে এ বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।































