[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে নতুন করে পাঁচ বছরের পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে। সব দেশের নাগরিকদের জন্য ৫ বছরের ট্যুরিস্ট ভিসা দেবে বলে ঘোষণা দিয়েছে দেশটি। সোমবার দেশটির প্রধানমন্ত্রী ও ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এ ঘোষণা দেন। এ তথ্য জানা যায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় মোহাম্মদ বিন রশিদ বলেন, আমরা ট্যুরিস্ট ভিসা দেওয়ার পদ্ধতি ও সময়কালে বদল এনেছি। এখন থেকে বহুবিধ কাজে সব দেশের নাগরিকদের ৫ বছরের জন্য ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। তিনি বলেন, বছরে ২ কোটি ১০ লাখেরও বেশি পর্যটক আমাদের দেশে আসে। আমরা আরব আমিরাতকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে চাই।
প্রসঙ্গত, সমুদ্র, মরুভূমি, স্থাপত্যসহ বিভিন্ন কারণে সারা বিশ্বের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ সংযুক্ত আরব। প্রতি বছর লাখ লাখ মানুষ ছুটি কাটাতে ছুটে যায় দেশটিতে।































