১৯ দফায় তাবিথ আউয়ালের নির্বাচনী ইশতেহার ঘোষণা

সোমবার, জানুয়ারি ২৭, ২০২০,৯:৩৫ পূর্বাহ্ণ
0
19

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বিশ্বমানের অত্যাধুনিক বাসযোগ্য ঢাকা গড়ে তোলার প্রত্যয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর গুলশানে ইমানুয়্যেলস ব্যাংকুয়েট হলে তাবিথ আউয়াল তার ১৯ দফার ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে ডেঙ্গু নিয়ন্ত্রণকে সর্ব্বোচ প্রাধান্য দিয়েছেন তিনি। এছাড়াও গুরুত্ব পেয়েছে দূষণ রোধ, নগরের পরিচ্ছন্নতা, যানজট নিয়ন্ত্রণ, ওয়ার্ডভিত্তি বিনোদন কেন্দ্র তৈরি করা ইত্যাদি।

এছাড়া ঘোষিত ১৯ দফার মধ্যে রয়েছে- দূষণমুক্ত, পরিচ্ছন্ন ঢাকা, মশক নিয়ন্ত্রণ, যানজট ব্যবস্থাপনা, গণপরিবহন, সড়ক নিরাপত্তা, অবকাঠামো, স্বাস্থ্যসেবা, নারী শিশু ও প্রতিবন্ধী বান্ধব ঢাকা, নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা, নিরাপদ পানি, নিরাপদ খাদ্য, পাবলিক টয়লেট, ক্ষুদ্র ব্যবসা, ইন্টেলিজেন্ট সিটি অপরাধ দমন ও বিনোদন, আবাসন ও নগর প্রশাসন। ঘোষণাকালে তাবিথ বলেন, ‘এ দফাগুলো বাস্তবায়নে আমি প্রতিজ্ঞাবদ্ধ। তাই সবার সহযোগিতা কামনা করছি।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নজরুল ইসলাম খান কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টুসহ ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের নেতারা নির্বাচনি ইশতেহার ঘোষণায় মঞ্চে উপস্থিত ছিলেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে