[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাদের বিভক্তি থাকলেও এক সুরে কথা বলছে নেতৃত্ব আর উপ-নির্বাচনের প্রার্থী নির্ধারণকে কেন্দ্র করে রংপুরের তৃণমূলের নেতাকর্মীরা। তাদের মত সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারায় দলটি ভাঙনের হাত থেকে রক্ষা পেলো। তবে রংপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা জানিয়েছেন উপনির্বাচনে এরশাদপুত্র সাদের পক্ষে কাজ করবেন না।
দলের তৃণমূলের নেতাকর্মী আর সাধারণ মানুষের মিশ্র-প্রতিক্রিয়া রংপুর-৩ আসনে সাদ এরশাদকে প্রার্থী হিসেবে ঘোষণার পর। তবে অনেকে বিরোধ নিরসনে কেন্দ্রের গৃহীত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। রংপুর সিটির মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা অবশ্য পুনর্ব্যক্ত করেছেন আগের অবস্থানের কথার। তিনি জানিয়ে দিয়েছেন সাদের পক্ষ হয়ে কাজ করবেন না।
রংপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, ‘আমি এই প্রার্থীর হয়ে কাজ করতে পারবো না। যারা তাকে মনোনয়ন দিয়েছেন তারা কাজ করবেন। জনগণ ভোট দিলে নির্বাচিত হবেন না দিলে হবেন না। এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই।’ এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সাদ এরশাদ ছাড়াও, এসএম ইয়াসির, ফখরুজ্জামান জাহাঙ্গীর এবং এরশাদের ভাতিজা সাবেক এমপি আসিফ শাহরিয়ার মনোনয়নপত্র সংগ্রহ করেন।































