১২৩ কর্মকর্তা পদোন্নতি পেলেন যুগ্ম সচিব পদে

শুক্রবার, জুন ৫, ২০২০,৩:৪৮ অপরাহ্ণ
0
42

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

১২৩ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। শুক্রবার (৫ জুন) আদেশ জারি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। শুক্রবার এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ১১৭ জন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য সরকারি দপ্তরে কর্মরত আছেন। আর ৬ জন বিদেশে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনে কর্মরত আছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পদোন্নতির পর যুগ্ম সচিবের মোট সংখ্যা হলো ৭৩৯ জন। যুগ্ম সচিবের নিয়মিত পদের সংখ্যা ৪১১টি।

এর আগে গত বছরের ১৬ জুন ১৩৬ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে