সোনালি ট্রফি নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নরা দেশের পথে

বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২০,৬:৪৮ পূর্বাহ্ণ
0
40

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে ভারতকে হারিয়ে। আর মাত্র কয়েক ঘণ্টা পরই বাংলাদেশের মাটিতে পা রাখবে বিশ্ব চ্যাম্পিয়নরা অর্জিত সেই সোনালি ট্রফি নিয়ে। দুবাইয়ে যাত্রাবিরতি করেছে বিশ্বকাপজয়ী দলটি। আজ বুধবার বিকাল ৪টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পুরো দল আসবে।

এই অর্জনে গর্বিত গোটা বাংলাদেশ। তাই নানা আয়োজনের ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁদের বরণ করতে। ওয়াটার স্যালুটের মাধ্যমে প্রথম অভ্যর্থনা জানানো হবে পুরো দলকে চ্যাম্পিয়ন দলকে বহন করা বিমানটি মাটি ছোঁয়ার পর। এজন্য অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে ছিটানো হবে পানি বিমানের দুই পাশ থেকে।

বিসিবি সভাপতিসহ অন্যান্য বোর্ড পরিচালকদের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা দেওয়া হবে ক্রিকেটারদের বিমানবন্দরে খেলোয়াড়রা নামার পর। এরপর বিমানবন্দরেই কাটা হবে কেক। এই পর্ব শেষ করে বিসিবি কার্যালয়ে যাবেন তারা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে