খালেদা জিয়ার হাত বেঁকে গেছে, তিনি হাঁটতে পারছেন না : সেলিমা ইসলাম

বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২০,৭:১১ পূর্বাহ্ণ
0
221

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

খালেদা জিয়ার হাত বেঁকে গেছে, তিনি হাঁটতে পারছেন না বলে জানিয়েছেন তার বোন বেগম সেলিমা ইসলাম। তিনি সরকারের কাছে নিঃশর্ত মুক্তির মানবিক আবেদন জানিয়েছেন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি সাংবাদিকদের কাছে এ কথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বেগম জিয়ার সঙ্গে দেখা করে।

তিনি বলেন, খালেদা জিয়ার ডায়াবেটিস বেড়েছে। তিনি ৫ মিনিটও দাঁড়াতে পারেন না কারো সাহায্য ছাড়া। শারীরিক অবস্থার অবনতির কথা বিবেচনা করে তাকে মুক্তি দেওয়া উচিত। তাহলে আমরা তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারব।

এর আগে মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকে হাসপাতালে প্রবেশ করেন পরিবারের সদস্যসহ ৫ স্বজন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে। খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, আরাফাত রহমান কোকোর শাশুড়ি ফাতেমা রেজা, ভাগ্নি শাহিনা জামান খান, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা স্বজনদের মধ্যে ছিলেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে