সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

শনিবার, নভেম্বর ২, ২০১৯,৯:৫৫ পূর্বাহ্ণ
0
26

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সুনামগঞ্জের দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। শনিবার দুপুরের দিকে দিরাই শ্যামারচর সড়কের মিলন বাজারসংলগ্ন দুর্গাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পীযুশ রায় (৬০) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার রহিমাপুর গ্রামের মৃত গোষ্ঠ বিহারী রায়ের পুত্র। এ ঘটনায় আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

সিএনজির যাত্রী ডেকো ফুডস লিমিটেডে কর্মরত আহত হাফিজুর ইসলাম জানান, সিএনজিটি পাঁচজন যাত্রী নিয়ে সুনামগঞ্জ থেকে শ্যামারচরের উদ্দেশে রওনা হয়। দুর্গাপুর এলাকার পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি রাস্তার পাশে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কা লেগে ধুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান পীযুশ রায়। দুর্ঘটনাস্থল থেকে এলাকাবাসী হতাহতদের দিরাই হাসপাতালে নিয়ে আসে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে