[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের।
স্বাস্থ্যবিধি মেনে আজ শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বাইতুশ শরফ জামে মসজিদে অনুষ্ঠিত হয় তাঁর জানাজা। বেলা ১১টার দিকে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
গতকাল শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট বিএস২১৪-এ তাঁর ঢাকায় পৌঁছায় সাহারা খাতুনের মরদেহ।
এর আগে গত বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাহারা খাতুন। তাঁর মৃত্যুতে দলের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশিষ্টজনরা।


























